কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
প্রিয় পাঠক রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তরকারি সুস্বাদু করার জন্য অন্যান্য পেঁয়াজ, মরিচের সাথে রসুন ও ব্যবহার করা হয়। রসুন সাধারণত মশলা হিসেবে ব্যবহার হলেও আমাদের প্রাচীনকাল থেকে রসুন ভিবিন্ন ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে।
প্রতিদিন কাঁচা রসুন খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে, কারণ এতে অ্যালিসিন, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রাকৃতিক যৌগ থাকে।অবাঞ্ছিত প্রভাব এড়িয়ে সর্বাধিক উপকারিতা পাওয়ার জন্য, কীভাবে নিরাপদে কাঁচা রসুন খাওয়া যায় তা জানা জরুরি। আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ।
পেজ সূচীপত্রঃ কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাঁচা রসুন কি আসলেই স্বাস্থ্য উপকারিতা
- রসুন কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- জেনে নিন কাঁচা রসুনের অপকারিতা কি কি
- দৈনন্দিন কাঁচা রসুন খাওয়ার কার্যকরিতা
- রসুনে যেসব রুগের প্রতিকার রয়েছে
- কখন, কীভাবে রসুন খাবেন জেনে নিন
- রসুন কাদের জন্য এরিয়ে চলা উচিত
- নিজের ত্বকের যত্নে কাঁচা রসুনের কার্যকরিতা
- মধু ও রসুনের সাথে মিশ্রণ তৈরির প্রণালি
- ডেইলি টক বিডি শেষ কথা ও সতর্কবার্তাঃ
কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
রসুনের উপকারিতাঃ গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মত কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও উপকারিভাবে কাজ করে। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়। ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেঃ অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ ভাল দেখা যায়। এর কারন রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া।
আরো পড়ুনঃ ভিডিও দেখে টাকা ইনকাম real পেমেন্ট বিকাশে
এই রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে।তাই এই রসুন ক্ষুদামদা ভাব দূর করতে অনেক সহায়ক।রসুন স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিতে পারে। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।তাছাড়া পরিপাকতন্তেরও নানা সমস্যা দূর করে এই রসুন।
রসুনের অপকারীতাঃ গর্ভাবস্থায় রসুন না খাওয়া ভালো। ডায়রিয়া, বমি বা বুকে জ্বালাপোড়া হলে রসুন খাওয়া উচিত নয়। অনেকের রসুন খেলে এলার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। এসকল মানুষের জন্য রসুন না খাওয়াই শ্রেয়।
কাঁচা রসুন কি আসলেই স্বাস্থ্য উপকারিতা
ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণঃ কাঁচা রসুন অনেক রোগ থেকে দূরে রাখতে পারে। এটি ক্যানসার, ডায়াবেটিস, বিষণ্নতার মত রোগের ঝুঁকি কমায়।ডায়াবেটিস রোগীরা কাঁচা রসুন খেলে তাঁদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এতে থাকা অ্যালিসিন যৌগ সুগার নিয়ন্ত্রণ করে। প্রতিদিন ৩-৪ টি রসুন চিবিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
অ্যান্টিবায়োটিকের ভূমিকা রাখতেঃ কাঁচা রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান। কাঁচা রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগজীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতার তীব্রতা কমিয়ে দেয়। রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকর। কাঁচা রসুন সালমোনেলা এবং ই. কোলাইয়ের মত খাদ্যজনিত রোগজীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে।
যৌন রোগ থেকে মুক্তিঃ যারা যৌন সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন রাতে কাঁচা রসুন খেলে ভালো ফল পেতে পারেন। বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করার সাথে সাথে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। মেনোপজের সময় কাঁচা রসুন খেলে উপকার পাওয়া যায়। কাঁচা রসুনে থাকা নানান উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে। এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে। প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী।
রসুন কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
রোগ-প্রতিরোধে আপনি যদি প্রতিদিন সকালে নাস্তা শেষে এক কোয়া রসুন গিলে ফেলেন। চিবিয়ে খাবেন না, শুধু গিলে ফেলবেন। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঋতু পরিবর্তনের সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ২/৩ টি রসুনের কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিন। এটি সবজির সাথে কিংবা এমনি খাওয়ার অভ্যাস করুন। এতে করে হজমের নানা সমস্যা থেকে দূরে থাকবেন।এবং কোস্টকাঠিন্যের সমস্যা সমাধান হবে।
যৌনতা বৃদ্ধিতে রসুনের ভূমিকাঃ প্রতিদিন নিয়ম করে কয়েককোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ি হয় । যারা পড়ন্ত যৌবনে চলেগিয়েছেন, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিৎ। এতে ভাল ফল পাওয়া যাবে। যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রসদুই বা এক চামচ নিয়ে তার সাথে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতেস্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ি হয়।
জেনে নিন কাঁচা রসুনের অপকারিতা কি কি
গবেষণায় জানা যায় যে, মাত্রাতিরিক্ত রসুন খাওয়ার ফলে রসুনে থাকা রাসায়নিক উপাদান অ্যালিসিন লিভারে বিষক্রিয়া তৈরি করতে পারে। রসুনে রয়েছে সালফার, যা পেটে গ্যাস তৈরি করে। তাই খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে। রক্তের ঘনত্ব কমায় রসুন। তাই যারা ওয়ারফারিন, অ্যাসপিরিন ইত্যাদি ওষুধ সেবন করেন; তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয়। এতে রক্ত অতিরিক্ত পাতলা হতে পারে।
রক্তচাপ কমে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন রসুন খেলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভবতী নারী রসুন খেলে প্রসব বেদনা বেড়ে রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়াও শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েরাও রসুন খাবেন না। এতে দুধের স্বাদ পাল্টে যেতে পারে। অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হয়। আর এই দুর্গন্ধের প্রধান কারণ হল রসুনে থাকা উপাদান সালফার। অতিরিক্ত রসুন খাওয়ার কারণে ‘হাইফিমা’ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ‘আইরিস’ ও ‘কর্নিয়া’র মাঝে রক্তক্ষরণ ঘটাতে পারে। ফলাফল হারাতে পারে দৃষ্টিশক্তি।
দৈনন্দিন কাঁচা রসুন খাওয়ার কার্যকরিতা
কাঁচা রসুন পুষ্টিগুণ এবং জৈব-সক্রিয় যৌগে ভরপুর, যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। রান্না করা রসুনের থেকে ভিন্ন, কাঁচা রসুনে অ্যালিসিনের মাত্রা বেশি থাকে, যা এর বহু স্বাস্থ্যকর গুণের জন্য দায়ী।কাঁচা রসুনে রয়েছেঃ
- অ্যালিসিন
- ভিটামিন সি
- ভিটামিন B6
- ম্যাঙ্গানীজ্
- সেলেনিউম্
- ক্যালসিয়াম
- পটাসিয়াম
- ভোরের তারা
- অ্যান্টিঅক্সিডেন্টসমূহের
- প্রাকৃতিক সালফার যৌগ
এই পুষ্টি উপাদানগুলো একত্রে কাজ করে শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রকে সহায়তা করে।যদি দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি, বুকজ্বালা, বদহজম বা অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। হ্যাঁ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন কাঁচা রসুন খেলে তা হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। হৃদস্বাস্থ্যের সম্ভাব্য উপকারিতাগুলোর মধ্যে রয়েছেঃ
সুস্থ রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে,স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা সমর্থন করে,রক্ত সঞ্চালন উন্নত করে,রক্তনালীর জারণজনিত ক্ষতি কমায়,সার্বিক হৃদযন্ত্রের কার্যকারিতা সমর্থন করে।একটি স্বাস্থ্যকর জীবনধারা এবং কাঁচা রসুনের ব্যবহার দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের সুস্থতায় অবদান রাখতে পারে।
রসুনে যেসব রুগের প্রতিকার রয়েছে
কাঁচা রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করেঃ গবেষণায় দেখা গেছে যে, কাঁচা রসুন কিছু ব্যক্তির ক্ষেত্রে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং রক্তে শর্করার স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে। ডায়াবেটিস রোগীদের নির্ধারিত ওষুধের পরিবর্তে রসুন খাওয়া উচিত নয়, তবে ডাক্তারের সাথে পরামর্শ করে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে রসুন অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আরো পড়ুনঃ অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেঃ অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ ভাল দেখা যায়। এর কারন রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে।
এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এই রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে।তাই এই রসুন ক্ষুদামদা ভাব দূর করতে অনেক সহায়ক।রসুন স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিতে পারে। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।তাছাড়া পরিপাকতন্তেরও নানা সমস্যা দূর করে এই রসুন।
শরীরকে ডি-টক্সিফাই করেঃ অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করতে অনেক উপকারি।
শ্বসন ও যক্ষ্মা প্রতিরোধকঃ রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুনের মধ্যে সকল রোগ আরোগ্যের করার উপায় সৃষ্টিকারি উৎস বিদ্যমান রয়েছে। রসুনে এতো উপাদান যে যদি আপনার যক্ষ্মা বা টিবি জাতীয় কোন সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেতে থাকলে। যক্ষ্মা রোগ নির্মূলে করা সম্ভাব।
কখন, কীভাবে রসুন খাবেন জেনে নিন
সকালে খালি পেটে খেতে হবে এমন নয়। রসুন ভরা পেটে খাওয়ায় উত্তম। বিকেল-দুপুর বা রাতে খেতে পারেন। রসুন খেতে হবে কাঁচা। দিনে ১-২ কোয়া। কাঁচা না পারলে আচার করে খেতে পারেন। কাঁচা খেতে অসুবিধা হলে ধনেপাতার সঙ্গে বেটে খাওয়া যায়। নারকেল বা কচু বাটায় মেশান। সালাদ বা দইয়ে মিশিয়ে খাওয়া যায়। দুর্গন্ধ ঠেকাতে একটু পার্সলে পাতা চিবিয়ে নিন, দাঁত মাজুন বা ব্যবহার করুন মাউথ-ওয়াশ, এতে করে রসুনের দুর্গন্ধ চলে যাবে।
রসুন খাওয়ার নিয়মঃ সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালিপেটে খেতে বলা হয়। রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায়। ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। বিভিন্ন ভর্তা, শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন মিশিয়ে খাওয়া যেতে পারে।
রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের এর গুণাগুণ নষ্ট হয়। কাঁচা রসুন কেটে ১৫ মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয়। রসুনের আচার খেলে এর জীবাণুনাশক গুনাগুণ পাওয়া যায় না। তবে অন্যান্য উপকারিতা পাওয়া যাবে।
রসুন কাদের জন্য এরিয়ে চলা উচিত
প্রিয় পাঠক চলুন জেনে নিই এই রসুন কাদের এড়িয়ে চলা উচিতঃ যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের রসুন খেলে বুকজ্বালা হতে পারে। সুতরাং তাদের এটি এড়িয়ে চলা উচিত। এটি আরও খারাপ হয় যখন অ্যাসিডিক সমস্যাযুক্ত মানুষটি রসুন খালি পেটে খায়। দুর্বল বা সংবেদনশীল পেটের লোকেরাও এ তালিকার অংশ। কারণ রসুন খাওয়ার পর পেট খারাপ হতে পারে। তাই আপনি যদি বারবার ওয়াশরুমে ছুটে যেতে না চান, তবে রসুন থেকে দূরে থাকাই ভালো।
অনেকেরই শ্বাসকষ্ট ও শরীরে দুর্গন্ধের সমস্যা রয়েছে, তাদের রসুনের শ্বাস এড়াতে এটি না খাওয়াই ভালো।অ্যান্টিকোয়াগুল্যান্ট সাধারণত রক্ত পাতলাকারী হিসেবে পরিচিত। বেশিরভাগই হৃদরোগ বা রোগে আক্রান্ত ব্যক্তিরা গ্রহণ করেন। তাদের খুব বেশি রসুন খাওয়া উচিত নয়। কারণ এটি রক্ত পাতলা করার প্রভাবকে যুক্ত করতে পারে।
নিজের ত্বকের যত্নে কাঁচা রসুনের কার্যকরিতা
রসুনের ওষধি গুণাবলী সম্পর্কে কম বেশি সবারই আমাদের জানা। হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত রসুনের ভূমিকা রয়েছে। আপনি কি জানেন ত্বকের যত্নেও রসুনের জুড়ি নেই। ত্বকের যত্নে রসুন! অবাক হচ্ছেন নিশ্চয়? কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ নিমিষে দূর করে দিতে পারে এই রসুন। এক কথায় ত্বকের যত্নে রসুনের ব্যবহার অপরিসীম।
অনেক আগ থেকেই দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার হয়ে আসছে। এ ছাড়াও অলিম্পিক গেমের ক্রিয়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেয়ে থাকেন। প্রাচীন চিন ও জাপানে রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ভারতে হৃদরোগ ও গাটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে।
আরো পড়ুনঃ প্রতিদিন ৩০০-৪০০ টাকা ইনকাম করুন বিকাশ পেমেন্ট মাধ্যমে
আবার বিভিন্ন দেশে রোগ নিরামকারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০ শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করা হয়। মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয়। এই দুটো চমৎকার জিনিস যখন একসাথে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি।রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল সাতদিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়।
মধু ও রসুনের সাথে মিশ্রণ তৈরির প্রণালি
যেভাবে প্রণালি তৈরি করতে হবেঃ প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো থেতলে নিতে হবে। এরপর এর মধ্যে মধু ঢালতে হবে। এবার বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন খালিপেটে মিশ্রণটি আধা চা চামচ করে খেতে থাকুন। ঠাণ্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয়বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে সাহায্য করবে। কিছু টনিক
এই টনিক তৈরি করতে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ-রসুন-আদা-শুকনো লঙ্কা কুচি মেশাতে হবে। আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখতে হবে। এবার কুচোনো উপকরণে লেবুর রস মিক্স করতে হবে। সব শেষে ভিনিগার ঢেলে সব এক সাথে মিশিয়ে অন্তত ১ সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখতে হবে। সর্দি-কাশি, গলা ব্যথা ও ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করতে হবে।
ডেইলি টক বিডি শেষ কথা ও সতর্কবার্তাঃ
রসুন যত উপকার ততটা ক্ষতিকর।দিনে ২ কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না। রান্নায় এটি ব্যবহার হলেও দিনে মাত্র ২ কোয়া রসুন ব্যবহার করতে হবে । যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হবার আশঙ্কা থাকে বা হয় তাদেরকে অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোন সমস্যা দেখা দেয় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভাল। আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতেও পারে তাই বেশি রসুন খাওয়া ঠিক নয়।
তবে প্রিয় পাঠক আমি শুধু আপনাদের উপায় গুলো বলেছি। আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনারা যদি আরও এরকম সাস্থ নিয়ে আর্টিকেল চান,অথবা যেকোনো মতামত বা পরামর্শ দিতে চান তাহলে আমাদের ডেইলি টক বিডির ওয়েবসাইটে কমেন্ট অতবা যোগাযোগ করে জানাতে পারেন।
ধন্যবান্তে" ডেইলি টক বিডি



ডেইলি টক বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url