অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার

প্রিয় পাঠক চুল পাকা সাধারণত বয়স বৃদ্ধির একটি স্বাভাবিক লক্ষণ। তবে সেটা যদি অল্প বয়সেই চুল পেকে যেতে দেখা যায়। বংশগত কারণ ছাড়াও খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত পুষ্টির অভাব, মানসিক চাপ এসব কারণ চুল পাকার হার বাড়িয়ে দেয়।

অল্প-বয়সে-চুল-পাকার-কারণ-ও-প্রতিকার

আধুনিক গবেষণা অনুযায়ী, চুল পাকা প্রতিরোধ করতে গেলে আমাদের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যেতে পারে, সে বিষয়েই আজকের এই আর্টিকেলে আলোচনা করা হলো।

পেজ সূচীপত্রঃ অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার

অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার

ত্বকের মেলানোসাইট নামক কোষ থেকে মেলানিন নামে রঞ্জকের ঘনত্বের ওপর ত্বকের রঙ নির্ধারিত হয়ে থাকে। মেলানিনের ঘনত্ব বেশি হলে কালো এবং কম হলে সেই অনুযায়ী গায়ের রঙ অপেক্ষাকৃত ফর্সা হয়ে থাকে। চুল যেখান থেকে গজিয়ে থাকে, ত্বকের সেই গোড়ার জায়গার মেলানিন উৎপাদন ক্ষমতার ওপর চুলের রঙ নির্ধারিত হয়ে থাকে। কোনো কারণে মেলানিন উৎপাদন ক্ষমতা কমে বা নষ্ট হয়ে গেলে চুল পাকতে শুরু করে। সাধারণত যেসব কারণে চুল পাকে, সেগুলো হলো

বংশগতঃ চুল পাকার সঙ্গে জেনেটিক বা বংশগত সম্পর্ক রয়েছে। সেজন্যই কারো কারো ক্ষেত্রে চুল অন্যদের তুলনায় আগে পাকা শুরু করে।
রোগজনিতঃ থাইরয়েডের সমস্যা, রোগপ্রতিরোধ ক্ষমতাজনিত রোগ, শ্বেতি, আ্যলার্জি, পরিপাকতন্ত্রের রোগ, রক্ত শূন্যতা, প্রোজেরিয়া ও প্যানজেরিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হলে কম বয়সে চুল পাকতে শুরু করে।খাবার উপাদানের ঘাটতিজনিতঃ শরীরে ভিটামিন বি-১২, বি-৬, বায়োটিন, ভিটামিন ডি-৩, ভিটামিন ই, আয়রন ও কপারের ঘাটতির কারণে অকালে চুল পাকতে পারে।

ওষুধঃ কিছু ওষুধ যেমন: ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপিতে ব্যবহার করা ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ ইত্যাদির কারণে সাময়িকভাবে চুল পেকে যায়।
দুশ্চিন্তাঃ অতিরিক্ত চিন্তা চুলের বৃদ্ধি ও গঠন প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে বলে গবেষণায় বলা হয়েছে। এ ছাড়া, অতিরিক্ত মদ্যপান ও ধূমপানও অকালে চুল পাকার কারণ হতে পারে।

সমাধানঃ কোনো রোগের কারণে চুল পাকতে শুরু করলে সেই রোগের চিকিৎসার মাধ্যমে চুল পাকা প্রতিরোধ করা যেতে পারে। খাবার উপাদানের ঘাটতি পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ফল ও শাক-সবজি খাদ্য তালিকায় রাখতে হবে। পর্যাপ্ত ঘুম এবং মদ্যপান ও ধূমপান নিয়ন্ত্রণ বা পরিত্যাগ করতে হবে। তবে, বংশজনিত কারণে চুল পাকার প্রক্রিয়া প্রতিরোধ করা যায় না।
চিকিৎসাঃ চুল পড়ে যাওয়ার কারণ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয়। সরাসরি চুলের গোড়ায় স্টেম সেল, গ্রোথ ফ্যাক্টর বা পিআরপি চিকিৎসা চুল পাকা রোধ করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে অনেক সময়‌।

অল্প বয়সে চুল পাকার ০৬টি উপায়

অল্প বয়সে চুল পাকা রোধে স্ট্রেস থেকে দূরে থাকুনঃ স্ট্রেস চুলের অকাল-পক্কতার প্রধান কারণ। হাসি খুশিতে জীবনটা ভরিয়ে তুলুন। দিনে কয়েকবার লম্বা শ্বাস নিন আর ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করে নিন। টেনশন কাটানোর জন্য অনেক সময় নিয়ে গোসল করুন।

শরীরের আদ্রতা বজায় রাখুনঃ ক্যাফেইন এবং অ্যালকোহলের পরিমাণ কমিয়ে পানি পান করুন বেশি বেশি। মশলাদার আর ভাজাভুজি জাতীয় খাবারও এড়িয়ে চলুন, যেহেতু এই খাবারগুলো শরীরকে ডিহাইড্রেট করে শুষ্ক করে তোলে। আদ্রতার অভাবে পুষ্টিকর উপাদান চুলের ফলিকলে পৌঁছাতে পারে না, ফলশ্রুতিতে পাকা চুলের আনাগোনা দেখা যায়।

বি গ্রুপের ভিটামিনের উপর গুরুত্ব দিনঃ ভিটামিন বি২, বি৬ এবং বি১২-এর অভাব চুলের অকাল পক্বতার আরেকটি কারণ। বায়োটিন আর ফলিক এসিডের অভাবে চুল পাকা ধরে। ভিটামিন বি৬, বি১২ লাল রক্ত কনিকা তৈরির জন্য দরকার। আর এই রক্ত কণিকার মাধ্যমেই স্ক্যাল্পে পুষ্টি আর অক্সিজেন পৌঁছায়। কলা, ডিম, মাংস, দুগ্ধজাত খাবার, শাকসবজি, পাস্তা বি গ্রুপের ভিটামিনে ভরপুর।

ইম্প্রুভ সার্কুলেশনঃ ব্লাড সার্কুলেশন পাকা চুল রোধের জন্য খুবই জরুরী। যদি ভিটামিন এবং মিনারেল মাথার তালুতে না পৌঁছায় তবে হাজার হাজার টাকা খরচ করে ভিটামিন খাওয়ার কোন উপকারিতা পাওয়া যাবে না। ঠিক মত সার্কুলেশন এর জন্য প্রত্যেকদিন ব্যায়াম করার চেয়ে ভালো কোন উপায় নেই। সেই সঙ্গে বাড়তি মেদ ও ঝরে যাবে। আঙ্গুল দিয়ে প্রতিদিন মাথার তালুতেও ভালোভাবে ম্যাসাজ করতে হবে ব্লাড সার্কুলেশন এর জন্য। এতে করে চুলের গোড়া শক্তও হবে।

অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিনঃ মেলানিন উৎপন্নের জন্য প্রোটিনের অবদান অনস্বীকার্য। তাই শুধু কার্বোহাইড্রেট নয় প্রোটিনের সাথেও সখ্যতা গড়ে তুলুন। যদি আপনি রুটি খান তবে তার সাথে একটি ডিম খেয়ে কার্বোহাইড্রেড আর প্রোটিনের মধ্যে সমন্বয় ঘটিয়ে নিন।

কপার সমৃদ্ধ খাবার খানঃ অনেক সময় শরীরে কপারের অভাব হলে চুল পেকে যেতে পারে, যেহেতু এটা মেলানিন উৎপন্নে সাহায্য করে। তাই আপনার খাদ্য তালিকায় পালংশাক, মাংস, আনারস, ডালিম, বাদাম, গরুর কলিজা, মাশরুম এগুলো পর্যাপ্ত পরিমাণে রাখুন। প্রতিদিন মাল্টি ভিটামিনও খেতে পারেন, যেহেতু এর বেশির ভাগই কপার ধারণ করে।

জীবনে পরিবর্তন ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ

নিয়মিত ব্যায়ামঃ সপ্তাহে অন্তত ৩-৪ দিন ৩০ মিনিট করে হালকা ব্যায়াম বা দ্রুত হাঁটা, সাইক্লিং বা যোগব্যায়াম করলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এতে চুলের গোড়া পর্যন্ত পুষ্টি ও অক্সিজেন পৌঁছানো সহজ হয়, যা মেলানিন উৎপাদনে সহায়ক।
পর্যাপ্ত পরিমাণ ঘুমঃ পর্যাপ্ত ও গুণগত মানসম্মত ঘুম হরমোনের ভারসাম্য রক্ষা করে। নিয়মিত ঘুমের অভাবে মানসিক চাপ বৃদ্ধি পায়, যা অকালে চুল পাকার একটি বড় কারণ হতে পারে।

মানসিক চাপ কমানোঃ দীর্ঘমেয়াদি মানসিক চাপ কোষে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা চুল পাকার একটি অন্যতম কারণ।মেডিটেশন, বইপড়া, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, অথবা যে কোনো ইতিবাচক বিনোদনমূলক কাজে নিজেকে নিয়োজিত করে মানসিক চাপ কমানো সম্ভব।

কম ঘুম জীবনে ভালো থাকার ভুল ধারণা

কম ঘুমের আরেকটি সমস্যা হলো, মানুষ নিজের কর্মক্ষমতা ঠিকমতো বিচার করতে পারে না। এক গবেষণায় সুস্থ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে মাত্র চার বা ছয় ঘণ্টা ঘুমানোর সুযোগ দেওয়া হয়। দেখা যায়, সময়ের সঙ্গে তাদের চিন্তাশক্তি ও মনোযোগ কমতে থাকে। অথচ দুই সপ্তাহ পরও তারা নিজেদের সামান্য ঘুমঘুম ভাব ছাড়া তেমন কোনো সমস্যা বুঝতে পারেননি।

গবেষণাটির সহ লেখক ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুমবিষয়ক গবেষক হান্স ভ্যান ডংগেন বলেন, ঘুমের অভাবে কর্মক্ষমতা কমলেও মানুষ সেই দুর্বলতা বুঝতে পারে না। ফলে নিজের কাজের মান যে খারাপ হচ্ছে, তা তার অজানাই থেকে যায়।

আরো পড়ুনঃ ভিডিও দেখে টাকা ইনকাম real পেমেন্ট বিকাশে

তবে গবেষণায় এটাও দেখা গেছে, কিছু মানুষ অন্যদের তুলনায় ঘুমের অভাব বেশি সহ্য করতে পারেন। তাই কে সত্যিই কম ঘুমিয়ে সুস্থ থাকছেন, আর কার নিজের কর্মক্ষমতার অবনতি হচ্ছে তা নির্ধারণ করা সহজ নয়।বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে জিনগত গবেষণার মাধ্যমে এই দুই ধরনের মানুষের পার্থক্য শনাক্ত করা সম্ভব হবে। এতে যাদের কম ঘুমের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, তাদেরও চিহ্নিত করা যাবে।

সঠিক নিয়মে চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা

যদি খুব দ্রুতগতিতে চুল পাকতে থাকে, তবে রক্তে ভিটামিন ও খনিজের মাত্রা পরীক্ষা করে দেখা দরকার। হরমোনজনিত বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণেও চুল পেকে যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াই শ্রেয়।

চুল পাকা প্রতিরোধের জন্য সম্পূর্ণ ম্যাজিক কোনো উপায় নেই। তবে বৈজ্ঞানিক ভিত্তিতে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পুষ্টি গ্রহণ, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে চুল পাকা অনেকটাই ঠেকিয়ে রাখা যায়।

অল্প-বয়সে-চুল-পাকার-কারণ-ও-প্রতিকার

বাংলাদেশের খাবার, ফলমূল ও সহজলভ্য প্রাকৃতিক উপাদানগুলোর যথাযথ ব্যবহার এবং সুস্থ রুটিন মেনে চললে চুল থাকবে সুন্দর ও তারুণ্যদীপ্ত। নিজের শরীর ও মনের যত্ন নিলে চুলের যত্নের বড় অংশটাই হয়ে যায়। নিয়ম মেনে দীর্ঘমেয়াদে দেখবেন, চুলের উজ্জ্বলতা ও রং ধরে রাখা আর বড় কোনো চ্যালেঞ্জ থাকবে না।

তিলের বীজ এবং বাদাম তেলের চুলের উপকারিতা 

তিলের বীজ এবং বাদাম তেল এই দুইটি বাজারে বেশ সহজলভ্য। স্কিন ডাক্তাররা চুলের যত্নে মাঝে মধ্যে এই চিকিৎসাটি প্রেসক্রাইব করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই চিকিৎসায় সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব। প্রথম তিল বীজ গুঁড়ো করে নিন। এরপর তা বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন। এই পেস্টটি চুলে ও মাথার চামড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

উপরের পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসেই অকালে চুল পাকা রোধ করা সম্ভব। তবে যে কথাটি আমার লেখায় বার বার বলি, সেটা হচ্ছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। সাধারণত পুষ্টিহীনতা, টেনশন, অবসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন।

অল্প বয়সেই চুল পাকা? ৩টি খাবারেই মিলবে সমাধান

তিলঃ কালো তিল মেলানিন (চুল এবং ত্বকের রঙের জন্য দায়ী রঞ্জক) উৎপাদন করতে মেলানোসাইট কার্যকলাপকে উন্নীত করতে পারে। আপনি যদি না চান আপনার বাচ্চাদের চুল অল্প বয়সে ধূসর হোক, তাহলে তাদের তিল খাওয়ান। এজন্য খাবারের পর দিনে এক টেবিল চামচ খেতে পারেন। এ ছাড়াও, লাড্ডু চিক্কির আকারেও তিলের বীজ খাওয়া যেতে পারে। আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করতে পারেন। তিলের বীজের তেল মাথার ত্বকে রক্ত​সঞ্চালন বাড়াতে এবং চুল পাকা রোধ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে।

আমলকিঃ আমলকির রস একটি স্বাস্থ্যকর পানীয়, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দূর করে। শুধু তাই নয়, চুলের যেকোনো সমস্যায় আমলকির রস ভালো কাজ করে। চুলের যত্নে ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ আমলকির রস আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা অল্প বয়সে চুল পাকা হওয়া প্রতিরোধ করে। 

তাই আপনার বাচ্চাদের খাদ্যতালিকায় আমলকির জুস রাখুন। এটি পাউডার আকারেও দেওয়া যেতে পারে।এজন্য তিন গ্রাম আমলকির গুঁড়া এবং আধা চা চামচ ঘি মিশিয়ে খাওয়ান। গরম জলে আমলকির রস মিশিয়ে খালি পেটে পান করুন। এটি ৫-১০ মিলি এর বেশি হওয়া উচিত নয়। আমলা ক্যান্ডি দিন এবং আমলা তেল দিয়ে চুল ম্যাসাজ করুন।

ঘিঃ প্রাচীনকাল থেকেই ঘি নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ঘি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল পাকা রোধ, চুল পড়া রোধ এবং চুলের বৃদ্ধিতে গরুর ঘি তিনটি উপায়ে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন আপনার বাচ্চাদের ডায়েটে এটি অন্তর্ভুক্ত করুন।

কিশমিশ ও কারি পাতা চুলের ভিটামিন- বি 

কিশমিশঃ কিশমিশক হল আয়রনের পাওয়ার হাউস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা খনিজকে দ্রুত শোষণ করতে সহায়তা করে। চুলে সঠিক পুষ্টি জোগায়। পাকা চুল, চুল পড়া রোধ করতে সাহায্য করে। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি প্রচার করে। প্রতিদিন সকালে বাচ্চাদের খেতে দিতে পারেন ৫টি ভেজানো কালো কিশমিশ।

আরো পড়ুনঃ কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয় জেনে নিন

কারি পাতাঃ প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে কারি পাতা। এই পাতা ভিটামিনের একটি উৎস। এগুলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন বি১২ সমৃদ্ধ। এ ছাড়াও কারি পাতা আয়রন এবং ক্যালসিয়ামের একটি বড় উৎস। কারি পাতা চুল পড়া কমায়। চুল পাকা হওয়া রোধ করে। ডাল, পোলাও, স্যুপ, সবজির মতো খাবারে অবশ্যই ৩-৪টি কারি পাতা যোগ করুন। এতে স্বাদই বাড়ার পাশাপাশি চুলের উপকার হবে।

অল্প বয়সে চুল কেন সাদা বা ধূসর হয় ?

ত্বকের লোমকূপ থেকে নতুন চুল গজায়, যেখানে মেলানোসাইট নামের রঞ্জক বা রঙ উৎপাদনকারী কোষগুলো থাকে।মেলানোসাইট দুই ধরনের মেলানিন পিগমেন্ট উৎপাদন করে—ইউমেলানিন যা চুলের গাঢ় রঙ নির্ধারণ করে এবং ফিওমেলানিন যা চুলের লাল বা হলুদ রঙ ঠিক করে। এই পিগমেন্টগুলো ত্বকের রঙ ও চোখের রঙকেও প্রভাবিত করে।

অল্প-বয়সে-চুল-পাকার-কারণ-ও-প্রতিকার

কোষের বুড়িয়ে যাওয়ার বিষয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, চুলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝরে পড়ে এবং বারবার নতুন করে জন্মায়। এর ফলে মেলানোসাইট স্টেম কোষের একটি বড় অংশ ধীরে ধীরে তাদের কাজে দুর্বল হয়ে পড়ে।স্টেম কোষগুলো লোমকূপ ভেতর ঘুরে বেড়ানো বন্ধ করে স্থির হয়ে যায়, ফলে তারা আর পূর্ণাঙ্গ মেলানোসাইটে পরিণত হতে পারে না।
রঙ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চুল ধূসর, সাদা বা রূপালি হয়ে যায়।

রাসায়নিক পণ্য ও হেয়ার স্টাইল থেকে দূরে থাকুন

কেমিক্যালযুক্ত হেয়ার ডাই ও স্টাইলিং পণ্য অতিরিক্ত রাসায়নিক উপাদানযুক্ত হেয়ার ডাই, ব্লিচ, হেয়ার স্প্রে বা জেল ব্যবহার চুলের গঠন নষ্ট করতে পারে। ফলে অকালে চুল পাকার ঝুঁকি বেড়ে যায়।
হিট স্টাইলিং হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লিং আয়রন দিয়ে অতিরিক্ত তাপ প্রয়োগ করলে চুলের কেরাটিন প্রোটিন নষ্ট হয়ে যায়। এতে চুল দুর্বল হয় এবং অকালপক্বতার প্রবণতা বেড়ে যেতে পারে।

সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি চুলের ক্ষতি করে। এই রশ্মি ফলে ফ্রি র‍্যাডিকেল তৈরি করে যা চুলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, যার ফলে মেলানিনকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে চুলের প্রাকৃতিক কালো রঙ হারিয়ে ধীরে ধীরে ধূসর বা সাদা হয়ে যেতে শুরু করে। তাই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করা খুবই জরুরি।

পেঁয়াজ বাটা ও গাজরের রস কার্যকরীতা 

মশলা হিসেবে পেঁয়াজ একটি আবশ্যকীয় উপাদান। বাংলাদেশে কমবেশি সব রান্নাঘরেই পেঁয়াজ থাকে। আর পেঁয়াজ বাটা চুল পাকা রোধের অত্যন্ত কার্যকরী অস্ত্র। পেঁয়াজ ভালোমত বেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে ম্যাসাজ করলে এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যেই পাকাচুল কালো হয়ে যাবে। তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করতে হবে।

গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারাল এর একটা সিংহভাগ গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে। চুলের যত্নেও গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই বাজার থেকে গাজর কিনে এনে সেটিকে ব্লেন্ডারে পানি, চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গাজরের যে জুস পাওয়া যাবে, সেটি নিয়মিত পান করুন। প্রতিদিন অন্তত একগ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন। শুধু চুল নয়, সেইসাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে।

ডেইলি টক বিডি শেষ কথাঃ 

আমি আশা করছি আপনারা এই সম্পূর্ণ আর্টিকেলটিতে অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।আমরা মূলত আর্টিকেলটিতে অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকারের উপায়গুলো উল্লেখ করছি। এছাড়াও বিভিন্ন সহজ কিছু ঘরোয়া এর নাম ও উপায়গুলো নিয়ে আলোচনা করেছি।

যার মাধ্যমে আপনারা অল্প বয়সে চুল পাকার সমাধান করতে পারবেন। তবে প্রিয় পাঠক আমি শুধু আপনাদের উপায় গুলো বলেছি। আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনারা যদি আরও এরকম সাস্থ নিয়ে আর্টিকেল চান,অথবা যেকোনো মতামত বা পরামর্শ দিতে চান তাহলে আমাদের ডেইলি টক বিডির ওয়েবসাইটে কমেন্ট অতবা যোগাযোগ করে জানাতে পারেন।

 ধন্যবান্তে" ডেইলি টক বিডি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডেইলি টক বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url